As-Saffat

আস-সাফফাত: 141

37:141

আরবি

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ

English Translations

Sahih International

And he drew lots and was among the losers.

Muhsin Khan

He (agreed to) cast lots, and he was among the losers,

Taqi Usmani

Then he participated in drawing lots (to offload one of the passengers) and was the one who was defeated.

Abul Ala Maududi

cast lots, and was among the losers.

Pickthall

And then drew lots and was of those rejected;

Yusuf Ali

He (agreed to) cast lots, and he was condemned:

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।

রাওয়াই আল-বায়ান

অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর সে লটারীতে যোগদান করল এবং পরাভূত হল।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন।

ফাতহুল মাজীদ

অতঃপর সে লটারীতে শরীক হল এবং অপরাধী সাব্যস্ত হল।

মুখতাসার

১৪১. যখন পূর্ণ জাহাজটি ডুবার উপক্রম হলো তখন আরোহীদের আধিক্যের কারণে জাহাজটিকে ডুবার ভয় থেকে রক্ষার্থে কিছু সংখ্যক আরোহীকে পানিতে ফেলে দেয়ার জন্য তারা লটারীর ব্যবস্থা করলো। অতঃপর ইউনুস (আলাইহিস-সালাম) এর নাম তালিকায় এসে গেলে তারা তাঁকে সমুদ্রে ফেলে দিলো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

37:139

তাফসীর আবু বকর যাকারিয়া

অতঃপর তিনি লটারীতে যোগগান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন [১]।

[১] কাতাদাহ বলেন, তিনি নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোন ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারী করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তিনি তার নিজেকে সাগরে নিক্ষেপ করলেন। আর তখনি একটি বড় মাছ তাকে গিলে ফেলল। [তাবারী]