As-Saffat
আস-সাফফাত: 57
37 আস-সাফফাত As-Saffat · 182 আয়াত الصافات
আরবি
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ
English Translations
If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].
"Had it not been for the Grace of my Lord, I would certainly have been among those brought forth (to Hell)."
But for the favor of my Lord, I would have been among those produced for punishment.”
But for Allah's favour, I should be one of those who have been mustered here.
And had it not been for the favour of my Lord, I too had been of those haled forth (to doom).
"Had it not been for the Grace of my Lord, I should certainly have been among those brought (there)!
বাংলা অনুবাদ
আমার প্রতিপালকের অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের ভিতর) হাজির করা লোকেদের মধ্যে শামিল থাকতাম।
‘আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম’।
আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও আটক ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
'আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
যদি আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকত, তবে আমিও তোমার ন্যায় দন্ডিতদের সাথে জাহান্নামে হাজির হতাম।
৫৭. যদি আমার উপর ঈমান ও তাওফীকের পথ নির্দেশের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ না থাকত তবে আমিও তোমার মত শাস্তিতে নিমজ্জিত থাকতাম। যখন তার জাহান্নামী সাথীর সঙ্গে কথোপকথন শেষ করবে তখন সে তার জান্নাতী সাথীদেরকে সম্বোধন করে বলবে,
তাফসীর
37:50
'আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাযিরকৃত [১] ব্যক্তিদের মধ্যে শামিল হতাম।
[১] অর্থাৎ যদি আমার উপর আল্লাহর নেয়ামত না থাকত, তবে তো আমি জাহান্নামের শাস্তিতে হাযিরকৃত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। [সা'দী]
