As-Saffat

আস-সাফফাত: 28

37:28

আরবি

قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ

English Translations

Sahih International

They will say, "Indeed, you used to come at us from the right."

Muhsin Khan

They will say: "It was you who used to come to us from the right side [i.e. from the right side of one of us and beautify for us every evil, order us for polytheism, and stop us from the truth i.e. Islamic Monotheism and from every good deed]."

Taqi Usmani

They (the followers) will say, “You were the ones who used to come to (mislead) us forcefully.”

Abul Ala Maududi

(The followers will say to their leaders): “You used to come to us from the right hand.”

Pickthall

They say: Lo! ye used to come unto us, imposing, (swearing that ye spoke the truth).

Yusuf Ali

They will say: "It was ye who used to come to us from the right hand (of power and authority)!"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা (তাদের ক্ষমতাশালীদেরকে) বলবে, ‘‘তোমরা তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে।’

রাওয়াই আল-বায়ান

তারা বলবে, ‘তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে’।* * এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো কারো মতে এ দ্বারা শক্তি-সামর্থ্য বা কল্যাণ-স্বাচ্ছন্দ্য বুঝানো হয়েছে।

শাইখ মুজিবুর রহমান

তারা বলবেঃ তোমরাতো তোমাদের শক্তি নিয়ে আমাদের নিকট আসতে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে।'

ফাতহুল মাজীদ

তারা (দুর্বলরা সবলদের) বলবে : তোমরা তো আমাদের কাছে ডানদিক থেকে আসতে।

মুখতাসার

২৮. অনুসারীরা অনুসৃতদেরকে বলবে: হে বড়রা! তোমরা আমাদের নিকট দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে। অতঃপর আমাদের সামনে আল্লাহর সাথে কুফরি, শিরক ও পাপাচারকে সুন্দরময় করে তুলতে। আর আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রাসূলগণ কর্তৃক আনিত সত্য থেকে ঘৃণাভরে দূরে সরিয়ে রাখতে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

37:27

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা বলবে, 'তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে [১]।'

[১] এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। এক. তোমরা তোমাদের শপথ নিয়ে এসে বলতে যে, তোমরা হকের উপর আছ, তাই আমরা তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। তোমরা এমনভাবে আসতে যে, আমরা তোমাদেরকে নিরাপদ মনে করতাম। ফলে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। অর্থাৎ তোমরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছ। [জালালাইন] দুই. অন্য অর্থ হচ্ছে, তোমরা দ্বীন ও হকের লেবাস পরে আসতে, আর আমাদেরকে শরীআতের বিধি-বিধান সম্পর্কে উদাসীন করে দিতে। তা থেকে দূরে রাখতে। আর আমাদের কাছে ভ্ৰষ্ট পথকে শোভিত করে দেখাতে। [তাবারী; মুয়াসসার] তিন. তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম। [সা’দী]